Swati Maliwal Letter to CM: ছয় মাস ধরে আটকে দিল্লি মহিলা কমিশনের কর্মীদের বেতন, সরকারের 'উদাসীনতা' নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়ালকে চিঠি স্বাতীর

দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের আরও অভিযোগ, বেতন আটকে দেওয়ার পাশাপাশি কমিশনের বাজেট থেকে ২৮.৫ শতাংশ হ্রাস করা হয়েছে। এমনকি মহিলা কমিশনের হেল্পলাইন নম্বর ১৮১ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

Swati Maliwal (Photo Credit: ANI/Twitter)

নয়া দিল্লি, ২ জুলাইঃ দিল্লি সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক আপ সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং তাঁর দল আম আদমি পার্টির (AAP) বিরুদ্ধে অভিযোগ শানিয়ে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান বললেন, যেদিন থেকে তিনি দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সেদিন থেকে দিল্লি সরকারের মন্ত্রী এবং অফিসারেরা কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ হতে শুরু করেছে। বিগত ৬ মাস ধরে কমিশনের কোন কর্মীকে বেতন দেওয়া হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য সভার আপ সাংসদ স্বাতী। এই মর্মে মঙ্গলবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) একটি চিঠি লেখেন তিনি। এক্স হ্যান্ডেল থেকে সেই চিঠির ছবি পোস্ট করে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের আরও অভিযোগ, বেতন আটকে দেওয়ার পাশাপাশি কমিশনের বাজেট থেকে ২৮.৫ শতাংশ হ্রাস করা হয়েছে। এমনকি মহিলা কমিশনের হেল্পলাইন নম্বর ১৮১ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কমিশনের প্রতি দিল্লি সরকারের গঠনগত অবহেলার দিকগুলোও চিহ্নিত করেছেন স্বাতী। তাঁর অভিযোগ, চেয়ারম্যান ও ২ সদস্যের শূন্যপদ পূরণের জন্যে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। দেড় বছর ধরে শূন্য রয়েছে দলিত সদস্যের পদও। তিনি পদত্যাগ করার পর থেকেই দিল্লি মহিলা কমিশনকে আবার দুর্বল প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করা হচ্ছে। কেন দিল্লি সরকার নারীদের প্রতি বৈরিতা দেখাচ্ছে? জবাব চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে মঙ্গলবার চিঠি লিখেছেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যসভায় আপ সাংসদ স্বাতী মালিওয়াল।

কেজরিওয়ালকে চিঠি স্বাতীর... 

গত মাসেই আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন সাংসদ স্বাতী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গেলে বৈভব তাঁকে শারীরিক ভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের জেরে দিল্লি পুলিশ (Delhi Police) গ্রেফতার করে  কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারীকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement