Suryakumar Yadav: ১৫০ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় দ্রুততম হলেন ভারতীয় টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব

Suryakumar Yadav Six hit (Photo Credit: X@htTweets)

বৃষ্টিতে ভেসে গেছে প্রথম টি২০ ম্যাচ, তাঁর মধ্যেও যেকটি ওভার খেলা হয়েছিল তাতে ক্যানবেরায় ভারতের রান হয়েছিল ৯৭ , যার মধ্যে সূর্যকুমার যাদবের ৩৯। ২৪ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ২ ছক্কা দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৯১ ম্যাচে ১৫০ ছক্কা হলো ভারতের টি২০ অধিনায়ক সূর্য কুমারের । ৮৬ ইনিংসে তিনি বল খেলেছেন ১৬৫০টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শো বা তার বেশি ছক্কা আছে আরও চারজনের। ১৫১ ইনিংসে ২০৫ ছক্কা মারা রোহিত শর্মা সবার শীর্ষে। সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম ১৮৭টি ছক্কা মেরেছেন ৯১ ম্যাচের ৯১ ইনিংসে। এছাড়া মার্টিন গাপটিলের ১২২ ম্যাচে ১৭৩ ও জস বাটলারের ১৪৪ ম্যাচে ১৭২টি ছক্কা রয়েছে।

এই চারজনের মধ্যে মাত্র একজনই দেড়শো ছক্কায় সূর্যকুমারের চেয়ে দ্রুততম। আরব আমিরাত ওপেনার ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন ৬৬ ইনিংসে। ওয়াসিম বলের হিসাবেও দ্রুততম। তাকে খেলতে হয়েছে ১৫৪৩ বল। পাঁচজনের এই দলে সূর্যকুমার একটা জায়গায় সেরা। তার ১৬৪ ছাড়ানো স্ট্রাইকরেট আর কারো নেই। ওয়াসিম ১৫১.৭৬, বাটলার ১৪৮.৯৭, রোহিত ১৪০.৮৯ ও গাপটিল ১৩৫.৭০ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement