Stock Market Crash: শেয়ারবাজারে ভারী পতন,কয়েক ঘণ্টার মধ্যে বাজার থেকে উড়ে গেল বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা

বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্সের সূচক একধাক্কায় নেমে যায় ১১০৯ পয়েন্ট। কয়েক ঘণ্টার মধ্যে ৭৩ হাজার ৫৬৪ পয়েন্ট থেকে সূচক নেমে যায় ৭২ হাজার ৫৫৮ পয়েন্টে।

Stock Market Crash Photo Credit: Twitter@PTI

লোকসভা ভোটের মুখে বিরাট ধস শেয়ার বাজারে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাজার থেকে উধাও হল বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা। বুধবার দুপুরে বাজার খুলতেই হু হু করে পড়তে থাকে সেনসেক্স (SENSEX) এবং নিফটির (NIFTY) সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্সের সূচক একধাক্কায় নেমে যায় ১১০৯ পয়েন্ট। কয়েক ঘণ্টার মধ্যে ৭৩ হাজার ৫৬৪ পয়েন্ট থেকে সূচক নেমে যায় ৭২ হাজার ৫৫৮ পয়েন্টে। মূলত স্মল ক্যাপ এবং মিড ক্যাপের শেয়ারে ধাক্কা লেগেছে। নিফটিও ৪২২ পয়েন্ট নেমে দাঁড়ায় ২১ হাজার ৯১৩ পয়েন্টে।

এদিন দুপুরে বাজার খোলার আগে ভারতের বাজারে মোট বিনিয়োগের অঙ্কটা ছিল ৩৮৫.৬৪ লক্ষ কোটি টাকা। সেখান থেকে বাজার খোলার পর বিনিয়োগের অঙ্কটা নেমে দাঁড়ায় ৩৭১,৬৯ লক্ষ কোটি টাকা।কয়েক ঘণ্টায় বাজার থেকে উবে যায় বিনিয়োগকারীদের প্রায় ১৪ লক্ষ কোটি টাকা। এদিন প্রায় ২২৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়।বাজারে এই বিরাট ধসের কারণ মূলত তেল, গ্যাস, ধাতুর মতো বিভিন্ন সেক্টরের সংস্থাগুলির শেয়ারে পতনের ফলে। যদিও গত কয়েক সপ্তাহ লাগাতার ঊর্ধ্বমুখী ছিল বাজার। সেখান থেকে আকস্মিক পতনে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন বিনিয়োগকারীরা।

২০২২ সালের ডিসেম্বরের পরে একদিনের বাজারে আজ সবচেয়ে বড় পতন লক্ষ্য করা গেছে। স্টক মার্কেটে বিশাল পতনের কারণে বি এস ই ( BSE) তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ১২.৬৭ লক্ষ কোটি টাকা কমে ৩৭২ লক্ষ কোটি টাকা হয়েছে। যার ফলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিনিয়োগকারীরা প্রায় ১৪ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সেনসেক্সের পতনশীল স্টকগুলির মধ্যে, পাওয়ার গ্রিড ৬ শতাংশের বেশি, এনটিপিসি ৬ শতাংশ, টাটা স্টিল ৪ শতাংশের বেশি কমেছে। সব খাতে ব্যাপক দরপতন দেখা যাচ্ছে। পিএসইউ স্টক সূচক ৫ শতাংশের বেশি, ইউটিলিটি সূচক ৬ শতাংশের বেশি, রিয়েলটি সূচক ৫ শতাংশের বেশি এবং মেটাল সূচক ৪ শতাংশের বেশি নিচে নেমে গেছে। বাজারে স্মল ক্যাপের সমস্যাও বাড়ছে, যা কমেছে ৮ শতাংশের বেশি। মিডক্যাপে ৩ শতাংশের বেশি পতন রয়েছে। এসএমই আইপিও সূচক ৮ শতাংশের বেশি কমেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement