Uttar Pradesh: জেলাশাসকের 'ভিআইপি' গরুর চিকিৎসার জন্য ৬ জন ভেটেরিনারি ডাক্তার নিয়োগ! ভাইরাল নির্দেশের কপি

এক গরুর (Cow) চিকিৎসার জন্য নিয়োগ করা হল ৬ জন পশু চিকিৎসকে (Veterinary Doctors)। ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেপুর (Fatehpur) জেলার। সেখানকার চিফ ভেটেরিনারি অফিসার (Chief Veterinary Officer) জেলা ম্যাজিস্ট্রেট অপূর্ব দুবের গরুর চিকিৎসার জন্য ৬ জন ভেটেরিনারি ডাক্তার নিয়োগ করেছেন। এই নিয়োগ সংক্রান্ত নির্দেশের কপি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গরু/ প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ফতেপুর, ১২ জুন: এক গরুর (Cow) চিকিৎসার জন্য নিয়োগ করা হল ৬ জন পশু চিকিৎসকে (Veterinary Doctors)। ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেপুর (Fatehpur) জেলার। সেখানকার চিফ ভেটেরিনারি অফিসার (Chief Veterinary Officer) জেলাশাসক অপূর্ব দুবের গরুর চিকিৎসার জন্য ৬ জন ভেটেরিনারি ডাক্তার নিয়োগ করেছেন। এই নিয়োগ সংক্রান্ত নির্দেশের কপি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সিভিও এস কে তিওয়ারি জেলাশাসকের গরুর যত্ন নেওয়ার জন্য প্রতি সপ্তাহের জন্য একজন করে মোট ৬ জন ভেটেরিনারি ডাক্তার নিয়োগ করেছেন। ডাক্তারদের দিনে দুবার করে গরু দেখতে যেতে হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সিভিও অফিসে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আরও পড়ুন: Cash Rain At Charminar: হায়দরাবাদের চারমিনারের কাছে টাকার বৃষ্টি! দেখুন ভিডিও

চিঠিতে আরও সতর্ক করা হয়েছে যে দায়িত্বে কোনও অবহেলা করা যাবে না। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement