Sidhu Moose Wala: পাঞ্জাবি গায়ক মুসেওলার খুনের পর গুজরাটের সৈকতে 'আনন্দে' মেতে ওঠে খুনিরা

পাঞ্জাবি গায়কের খুনের পর অভিযুক্তরা সৈকতে গিয়ে ফটোশ্যুট করে। অঙ্কিত, দীপক মুন্ডি, সচিন, প্রিয়ব্রত ফৌজি এবং কপিল পণ্ডিত একযোগে গুজরাটের মুদ্রা সৈকতে গিয়ে ফটোশ্যুট করে। একই ছবিতে ধরা পড়ে ৫ অভিযুক্তের মুখ।

Sidhu Moose Wala (Photo Credit: Instagram)

দিল্লি, ৩১ অগাস্ট: যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) খুনের ঘটনা। পাঞ্জাবি (Punjabi Singer) গায়ক সিধু মুসেওয়ালার খুনের পর খুনিরা সৈকতে গিয়ে সময় কাটায়। গুজরাটের মুদ্রা সৈকতে গিয়ে সিধু মুসেওয়ালার খুনিরা সময় কাটায় বলে খবর ইন্ডিয়া টুডের তরফে।

রিপোর্টে প্রকাশ, পাঞ্জাবি গায়কের খুনের পর অভিযুক্তরা সৈকতে গিয়ে ফটোশ্যুট করে। অঙ্কিত, দীপক মুন্ডি, সচিন, প্রিয়ব্রত ফৌজি এবং কপিল পণ্ডিত একযোগে গুজরাটের মুদ্রা সৈকতে গিয়ে ফটোশ্যুট করে। একই ছবিতে ধরা পড়ে ৫ অভিযুক্তের মুখ।

আরও পড়ুন: Sreelekha Mitra: 'নিজের বাড়িতে নিজের পয়সায়...', তৃণমূলের বিরুদ্ধে তোপ শ্রীলেখার

সম্প্রতি পাঞ্জাবের মনসা গ্রামে খুন করা হয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে। সিধু খুনের পর থেকেই জল্পনা ছড়ায়। মুসেওয়ালা খুনের পর থেকেই প্রায় গোটা দেশ জুড়ে তল্লাশি শুরু হয়। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব-সহ একাধিক জায়গায় চলে তল্লাশি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement