Madhya Pradesh: যাত্রী বোঝাই ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ল গভীর কুয়োয়, ৫ জনের মৃত্যুর আশঙ্কা, উদ্ধারে নীচে নেমে বলি এক স্থানীয়

কুয়োর মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার জন্যে নীচে নেমেছিলেন স্থানীয় এক বাসিন্দা। কুয়োর নীচে নেমে মারা গিয়েছেন ওই ব্যক্তিও।

Van Carrying Passengers Falls into Well in Madhya Pradesh (Photo Credits: X)

ভোপাল, ২৭ এপ্রিলঃ যাত্রী বোঝাই ভ্যান উলটে গিয়ে পড়ল গভীর কুয়োর মধ্যে। রবিবার মধ্যেপ্রদেশের (Madhya Pradesh) মন্দসৌর জেলায় নারায়ণগড় থানা এলাকার কাচারিয়া চৌপতি গ্রামের কাছে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গড়িয়ে পড়ে কুয়োর মধ্যে। দুর্ঘটনায় পাঁচ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ।

জানা যাচ্ছে, চৌপতি গ্রামের কাছে বুধা-টাকারওয়াত ক্রসিংয়ের কাছে যাত্রী বোঝাই ওই ভ্যানটির একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। বাইকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় ভ্যান। যাত্রী-সহ ভ্যান গিয়ে পড়ে গভীর কুয়োর মধ্যে। ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গিয়েছেন বাইক চালক। এদিকে আরও জানা গিয়েছে, কুয়োর মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার জন্যে নীচে নেমেছিলেন স্থানীয় এক বাসিন্দা। কুয়োর নীচে নেমে মারা গিয়েছেন ওই ব্যক্তিও। আশঙ্কা করা হচ্ছে, এলপিজি চালিত ভ্যান থেকে নির্গত বিষাক্ত গ্যাস কিংবা কুয়োর ভেতরে কোনও বিষাক্ত গ্যাসের কারণে প্রাণ হারিয়েছেন মনোহর সিং নামের ওই স্থানীয় বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিল রঘুবংশী জানাচ্ছেন, কুয়োটি অর্ধেক জ্লে পূর্ণ থাকায় নিহতদের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করতে তৎপর স্থানীয় প্রশাসন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement