SC Verdict On Abrogation of Article 370: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল নিয়ে আজ সুপ্রিম রায়, কড়া নিরাপত্তা জম্মু ও কাশ্মীর জুড়ে (দেখুন ভিডিও)

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তের সমন্বয়ে গঠিত ৫ বিচারপতির বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেবেন।

Tight Security ahead of SC verdict Photo Credit: Twitter@PTI_News

২০১৯ সালের ৫অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার। এই দুটি ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দিত। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতারা। তাঁদের বক্তব্য ছিল জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল কি সাংবিধানিকভাবে বৈধ? তাছাড়াও কেন্দ্রের ৩৭০ ধারা প্রত্যাহার করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এমন একাধিক পিটিশনের রায় দেবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তের সমন্বয়ে গঠিত ৫ বিচারপতির বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেবেন। আজ সকাল থেকেই তাই আটোসাটো শ্রীনগর, জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায়। মোতায়েন করা হয়েছে পুলিশ। চলছে গাড়ী ধরে তল্লাশি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement