Prince Al-Waleed Bin Khaled Bin Talal Dies: ২০ বছর ধরে কোমায়, প্রয়াত সৌদির স্লিপিং প্রিন্স

শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল (ছবিঃX)

নয়াদিল্লিঃ সৌদি আরবের (Saudi Arabia)রাজপরিবারে শোকের ছায়া টানা ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির 'স্লিপিং প্রিন্স' প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল (Prince Al-Waleed Bin Khaled Bin Talal) শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর প্রিন্স ওয়ালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বাবা প্রিন্স খালেদ বিন তালাল। রবিবার, য়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স ওয়ালিদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে রাজপরিবার সূত্রে খবর

দু'দশক ধরে কোমায়, মৃত্যু হল সৌদির স্লিপিং প্রিন্সের

জানা গিয়েছে, ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন প্রিন্স ওয়ালিদ সেই সময় লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত ছিলেন তিনি ওই দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত পান তিনি তখন থেকেই কোমায় ছিলেন দীর্ঘ ২০ বছরে মাঝেমাঝে কিছু প্রতিক্রিয়ায় সাড়া দিলেও কখনও পূর্ণ জ্ঞান ফেরেনি তাঁর এই দীর্ঘ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন তিনি মূলত লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তাঁকে

২০ বছর ধরে কোমায়, প্রয়াত সৌদির স্লিপিং প্রিন্স

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement