RG Kar Case - Sandip Ghosh: মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ খোয়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই সন্দীপ ঘোষকে ফের নতুন পদ দিল সরকার

বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে সরানো হচ্ছে।

Sandip Ghosh (Photo Credit: File Photo)

কলকাতা: ফের নতুন পদ পেলেন সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ-হত্যা কাণ্ডে (Doctor Rape and Murder Case) জনগণের রোষের মুখে পড়ে গত ১২ আগস্ট অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh), কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ফের তাঁকে অধ্যক্ষ পদ দেওয়া হয়। সেখানেও তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়, লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার পড়ুয়ারা। অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অবশেষে আদালতের নির্দেশে তিনি ছুটি নিতে বাধ্য হন।

বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে তাঁকে সরানো হচ্ছে। তবে ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই তিনি ফের নতুন একটি পদ পেলেন। এবার যে সেই পদ নয়, একেবারে স্বাস্থ্য ভবনে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ পদ পেলেন সন্দীপ ঘোষ।

সিবিআই অফিসে সন্দীপ ঘোষ

 

গত ৭ দিন ধরে লাগাতার সিবিআইয়ের জেরার মুখে সন্দীপ ঘোষ। ঘন্টার পর ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা। এরই মধ্যে ফের তাঁর নতুন পদ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে। ইতিমধ্যে বুদ্ধিজীবী মহল থেকে প্রশ্ন উঠছে ঠিক কী আড়াল করতে এভাবে সন্দীপ ঘোষের মন জুগিয়ে চলা হচ্ছে!

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement