India Pakistan Tension: উত্তপ্ত পরিস্থিতি, আগামী ৩ দিন এই রাজ্যে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ছুটি বাতিল পুলিশ ও নিরাপত্তারক্ষীদের

বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধকারে ডোবে অমৃতসর। পঞ্জাবের এই শহরে ব্ল্যাকআউট করা হয়।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ প্রত্যাঘাতের আগুনে জ্বলছে পাকিস্তান (Pakistan)। একের পর এক হামলায় কার্যত বিপর্যস্ত শাহবাজ শরিফের দেশ। ধ্বংস পাকিস্তানের ডিফেন্স সিস্টেম। জল, স্থল, আকাশপথে পাকিস্তানকে কার্যত ঘিরে ফেলেছে ভারত। আঘাত পাল্টা প্রত্যাঘাত, চলছে লড়াই। আর এই অবস্থায় রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পঞ্জাব। শুক্রবার থেকে আগামী তিনদিন সে রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। পড়ুয়াদের নিতাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। সেই সঙ্গেই চলমান পরিস্থিতির কথা মাথায় রেখে পঞ্জাবের সব জেলার সমস্ত পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধকারে ডোবে অমৃতসর। পঞ্জাবের এই শহরে ব্ল্যাকআউট করা হয়। বন্ধ রাখা হয় অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরের আলো। আসলে পঞ্জাবের মোট ছয়টি শহর পাকিস্তানের সীমানায় অবস্থিত। সেই কারণেই সে সব শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৩ দিন এই রাজ্যে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement