India-Pakistan Conflict: যুদ্ধবিরতি ঘোষণার পর বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শনিবার বিকেল ৫টা থেক সংঘর্ষবিরতি ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান দুই দেশ। পাকিস্তানের অনুরোধে ভারত সায় দিলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও আপোস নয়, এমনই স্পষ্ট বার্তা দিয়েছে ভারত সরকার।

শনিবার বিকেল ৫টা থেক সংঘর্ষবিরতি ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান দুই দেশ। পাকিস্তানের অনুরোধে ভারত সায় দিলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও আপোস নয়, এমনই স্পষ্ট বার্তা দিয়েছে ভারত সরকার। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরেই (PM Narendra Modi) নিজের বাসভবনে জরুরি বৈঠক ডাকেন। যেখানে উপস্থিত রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ তিন বাহিনীর সেনাপ্রধান।

প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু বৈঠক

রুদ্ধদ্বার এই বৈঠকে কী সিদ্ধান্ত হতে চলেছে সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা না গেলেও সূত্রের খবর, সোমবার দুই দেশের সেনাপ্রধানদের বৈঠক রয়েছে। সেখানে কোন কোন ভাবে পাকিস্তানকে চাপে রাখা যায়, সেই নিয়ে এখন থেকেই ছক কষা শুরু করে্ দিয়েছে মোদী সরকার। আসলে পাকিস্তান বিগত কয়েকদিনে সবদিক থেকে চাপে রয়েছে। ফলে পাকিস্তানকে কোনঠাসা করার এটাই মক্ষোম সময় বলে মনে করছে নয়াদিল্লি।

অপারেশন সিঁদুর

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগামে পাক জঙ্গিদের হামলার পর দুই দেশের মধ্যে সবকিছু বদলে যায়। প্রথমে পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে ফেলা হয়, তারপর গত ৭ মে অপারেশন সিঁদুর লঞ্চ করে পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। তারপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ পরিস্থিতি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement