Indian Soldiers Are Crying? ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে হু হু করে কাঁদছেন সেনা জওয়ান? কী ঘটেছিল, ফ্যাক্ট চেকে বেরিয়ে এল চমকে যাওয়ার মত আসল তথ্য, দেখুন
ভিডিয়োটি নিয়ে পিআইবির ফ্যাক্ট চেকের পালা সামনে আসে। ফ্যাক্ট চেকের মাধ্যমে জানানো হয়, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি পুরনো। ওই ভিডিয়োর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনও সাজুয্য নেই।
দিল্লি, ৯ মে: ভারত-পাকিস্তান (India-Pakistan Tension) যুদ্ধ পরিস্থিতির মাঝে একের পর এক খবর, ছবি, ভিডিয়ো (Viral Video) ভাইরাল হচ্ছে। দুই দেশের মাঝে উত্তেজনা যত বাড়ছে, তত ভুয়ো খবর, মিথ্যে ভিডিয়োর বহরও চড়চড়িয়ে বাড়ছে। তাই কোন খবর পড়বেন আর কোন ভিডিয়ো দেখবেন, ভাল করে তার তথ্য যাচাই করে নিন। খবর নির্বাচনে আপনার ভুল পদক্ষেপ ভুয়ো বার্তা পৌঁছে দিতে পারে জনমানসে।
এবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল। যেখানে দেখা যায়, সেনা বাহিনীর (Indian Army) এক জওয়ান হু হু করে কাঁদছেন। নিজের মুখ ঢেকে কেঁদেই চলেছেন তিনি। ওই জওয়ানকে আশ্বস্ত করতে তাঁর পাশের বন্ধু ভাল করে স্বান্তনা দিতে শুরু করেন। ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সেনা বাহিনীর ওই জওয়ান বলতে শুরু করেন, তিনি যখন চাকরিতে যোগ দেন তখন এই কাজের কথা তাঁকে বলা হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে সেনা বাহিনীর এক জওয়ানের মুখে এমন কথা শুনে জোর চর্চা শুরু হয়ে যায় সংশ্লিষ্ট ভিডিয়ো নিয়ে।
দেখুন সেনা বাহিনীর জওয়ানের কান্না নিয়ে কী জানাল পিআইবি...
এরপরই ভিডিয়োটি নিয়ে পিআইবির ফ্যাক্ট (PIB Fact Check) চেকের পালা সামনে আসে। ফ্যাক্ট চেকের মাধ্যমে জানানো হয়, যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি পুরনো। ওই ভিডিয়োর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনও সাজুয্য নেই। অর্থাৎ প্রায় ইচ্ছে করেই ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।