Loksabha: সংসদীয় কমিটিতে ব্যাপক রদবদল ঘটিয়ে বাংলা থেকে স্থান ৯ বিজেপি সাংসদের

সপ্তদশ লোকসভা গঠন হওয়ার পর ব্যাপক রদবদল করল সংসদীয় কমিটি। কমিটিতে এল নতুন মুখ। এছাড়া সমস্ত কমিটির মাথা হিসেবে বিজেপি সাংসদদের মনোনীত করা হল। বাংলা থেকে ৯ জন এই সংসদীয় কমিটিতে স্থান পেয়েছে। অর্থ ও বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির এই পদের মাথায় ছিলেন কংগ্রেসের বীরাপ্পা মৌলি ও শশী থারুর।

লোকসভা (Photo Credits: PTI)

নয়া দিল্লি, ১৪ সেপ্টেম্বর: West Bengal 9 BJP MP included Parliamentary Committee: সপ্তদশ লোকসভা গঠন হওয়ার পর ব্যাপক রদবদল করল সংসদীয় কমিটি। কমিটিতে যোগ দিল নতুন মুখ। এছাড়া সমস্ত কমিটির মাথা হিসেবে বিজেপি সাংসদদের মনোনীত করা হল। বাংলা থেকে ৯ জন এই সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন। অর্থ ও বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির এই পদের মাথায় ছিলেন কংগ্রেসের বীরাপ্পা মৌলি ও শশী থারুর। তাঁদেরকে সরিয়ে বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা ও পিপি চৌধুরিকে এই পদে নিযুক্ত করা হল।

শশী থারুরকে তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটির মাথায় রাখা হয়েছে। রাহুল গান্ধী এতদিন বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটিতে। তাঁকে সেখান থেকে সরিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কমিটিতে আনা হয়েছে। এর মাথায় রয়েছেন বিজেপি সাংসদ জুয়েল ওরাম। সংসদীয় কমিটির কোপ পড়েছে বাংলাতেও। ডেরেক ও'ব্রায়েনকে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের সংসদীয় কমিটি থেকে সরিয়ে মাথায় আনা হয়েছে বিজেপি সাংসদ ভেঙ্কটেশকে। ভেঙ্কটেশ সম্প্রতি তেলুগু দেশম পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেন। আরও পড়ুন, সিবিআই-এর মামলা শেষ না হওয়া পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে, পি চিদম্বরমের নয়া আবেদন খারিজ করল দিল্লি কোর্ট

এছাড়াও ডেরেক ও'ব্রায়েনকে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের সংসদীয় কমিটি থেকে সরিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে। যার মাথায় রয়েছেন বিজেপি সাংসদ সত্যনারায়ণ জাতীয়। এর আগে দুটি সংসদীয় কমিটিরই মাথায় ছিলেন কংগ্রেস সাংসদরা। এখন এই রদবদলের পর একটিমাত্র সংসদীয় কমিটির মাথায় থাকছেন কংগ্রেস সাংসদ।

অন্যদিকে, বাংলার ৯ বিজেপি সাংসদ সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের কমিটিতেস্থান পেয়েছেন দিলীপ ঘোষ। বাণিজ্য মন্ত্রকের কমিটিতে রয়েছেন শান্তুনু ঠাকুর ও রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। স্বাস্থ্য ও পরিার বিষয়ক সংসদীয় কমিটিতে আছেন ড. সুভাষ সরকার। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটিতে রাখা হয়েছে জগন্নাথ সরকারকে। আর লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার ও নিশীথ প্রামাণিককে রাখা হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় কমিটিতে। একইসঙ্গে সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংও। সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রকের কমিটিতে জায়গা পেয়েছেন বারাকপুরের এই সাংসদ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement