India Pakistan Tension: রাত বাড়তেই আক্রমণে মরিয়া পাকিস্তান, এবার পঞ্জাবে ড্রোন হামলার ছক ভেস্তে দিল ভারতীয় সেনা

ইতিমধ্যেই শুক্রবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের উপস্থিতিতে তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক সারেন মোদী।

পঞ্জাবে ড্রোন হামলার ছক (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ রাত বাড়তেই দেশের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার (Drone Attack)চেষ্টা চালাচ্ছে পাকিস্তান (Pakistan)। এবার পঞ্জাবের (Punjab) গুরদাসপুরের কারতারপুরের কাছে বাবা নানক ডেরার কাছে দেখা গেল পাকিস্তানি ড্রোন। তবে এবারও ব্যর্থ হল পাকিস্তান। পাক ড্রোন ধ্বংস করে দিল ভারতের এয়ার ডিফেন্স। উল্লেখ্য, শুক্রবার দিনভর ক্রমাগত হামলার চেষ্টা চালিয়ে গিয়েছে পাকিস্তান। সূর্য ডুবতে বেড়েছে উপদ্রব। লাগাতার আক্রমণ হানছে পাক সেনা। পাল্টা জবাব দিতে ছাড়ছেনা ভারতও। এই পরিস্থিতিতে দিল্লিতে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এসে হাজির হয়েছেন এস জয়শঙ্কর। শত্রুর বিরুদ্ধে কী হবে পরবর্তী পদক্ষেপ? তা নিয়েই আলোচনায় বসেছেন তাঁরা এমনটাই ওয়াকিবহল মহলের অনুমান। ইতিমধ্যেই শুক্রবার সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহানের উপস্থিতিতে তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক সারেন মোদী।

অন্ধকার হতেই বারবার ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের

শুক্র সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাঠানকোট থেকে শ্রীনগর লাগাতার হামলার চেষ্টা চলছে। বারবার পাকিস্তানের রণকৌশল ব্যর্থ হচ্ছে ভারতীয় সেনার শক্তির কাছে। পাঠানকোটের পাশাপাশি জয়সলমীর, উরি সেক্টর, সাম্বায় শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ।

পঞ্জাবে ড্রোন হামলার ছক ভেস্তে দিল ভারতীয় সেনা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement