Line of Control: টানা ১১ দিন, নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাক সেনার, জবাব দিতে ছাড়ল না ভারত

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ঝাঁজরা হয়ে যায় ২৬ টি প্রাণ।

ভারতীয় সেনা (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ লাগাতার ১১ দিন। রবি (Sunday)রাতেও রেহাই নেই। ফের উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা (Line Of Control)। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় গুলি চালায় পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারত। সোম সকালে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, কুপওয়ারা, বারামুল্লা, সুন্দরবানি, মেন্ধার, নওশেরা, আখনুরের বিপরীত দিকে অবস্থিত পাকিস্তানের সেনার পোস্ট থেকে গুলি ছোড়া হয়। থেমে থাকেনি ভারতীয় সেনা। জবাব দেয় তারাও।

রাতভর চলল গুলি, ফের উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ঝাঁজরা হয়ে যায় ২৬ টি প্রাণ। এই ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। আর এরপর থেকেই নতুন করে ভারত-পাক সম্পর্কে চিড় ধরে। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ভারত সরকার। পাল্টা একগুচ্ছ সিদ্ধান্ত নেয় ভারত। বন্ধ করে দেওয়া হয় ভারত পাকিস্তান সীমান্ত। তালা পড়েছে আটারি-ওয়াঘা সীমান্তে। ভারত সরকারের তরফে বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত পাক ভিসা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি।

টানা ১১ দিন, নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাক সেনার, জবাব দিতে ছাড়ল না ভারত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement