India Pakistan: ভারতীয় সেনাকে মোদী 'ফ্রি হ্যান্ড' দিতেই বুক কাঁপছে পাকিস্তানের? মাঝরাতে সাংবাদিক সম্মেলন ডাকলেন পাক মন্ত্রীর

ভারতীয় সেনার উপর পূর্ণ আস্থা রেখে মোদী জানান, কবে, কোথায় কীভাবে প্রত্যাঘাত আনা হবে তা একমাত্র সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনা।

পাকমন্ত্রী আতাউল্লা (ছবিঃX)

নয়াদিল্লিঃ মঙ্গলবার দিল্লিতে (Delhi) জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) সন্ত্রাস দমন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর এরপরই ভারতীয় সেনাকে 'ফ্রি হ্যান্ড' দেন মোদী। অর্থাৎ জঙ্গি হামলার পর ভারতের তরফে কখন, কোথায়, কীভাবে প্রত্যাঘাত আনা হবে তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ভারতীয় সেনাকে দিয়েছেন তিনি। আর ভারতীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তেই বুক কাঁপছে পাকিস্তানের? মঙ্গলবার রাতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগজনক একটি পোস্ট করেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আতাউল্লা।

ভয় পেয়েছে পাকিস্তান? মধ্যরাতে সাংবাদিক সম্মেলন ডাকলেন পাক মন্ত্রী

এই পোস্টে তিনি দাবি করে, "আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণ করবে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষ দেওয়ার ঘটনা একেবারেই ভিত্তিহীন ও সাজানো ঘটনা।" এখানেই শেষ নয়, আতাউল্লা আরও বলেন, "একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান এই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে এসেছে শুরু থেকে। দুর্ভাগ্যবশত যুক্তির পথ অবলম্বন না করে ভারত সংঘাতের পথকে বেছে নিচ্ছে। যার পরিণতি ভয়াবহ হতে চলেছে।" সব শেষে পাক মন্ত্রীর গলায় শোনা যায় হুঁশিয়ারি। তিনি বলেন, "পাকিস্তান সামরিক অভিযানের পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি।" শোনা যাচ্ছে, এদিন রাত ২ টো নাগাদ সাংবাদিক সম্মেলন ডাকেন আতাউল্লা। প্রসঙ্গত, মঙ্গলবার তিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে নিজবাসভবনে বৈঠকে বসেছিলেন মোদী। এই হাইভোল্টেজ বৈঠকের পর ভারতীয় সেনার উপর পূর্ণ আস্থা রেখে মোদী জানান, কবে, কোথায় কীভাবে প্রত্যাঘাত আনা হবে তা একমাত্র সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনা। আর এরপরই পাকিস্তানের কপালে দুশ্চিন্তার ভাঁজ, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতীয় সেনাকে মোদী 'ফ্রি হ্যান্ড' দিতেই বুক কাঁপছে পাকিস্তানের? মাঝরাতে সাংবাদিক সম্মেলন ডাকলেন পাক মন্ত্রীর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement