India Pakistan Border: ফের নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাক সেনার, পাল্টা জবাব দিতে ছাড়ল না ভারত

শনিবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বারামুল্লা, কুপওয়ারা, সুন্দেরবানি এলাকায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা।

Ceasefire Violation by Pakistan (Photo Credit: X@RakshaSamachar)

নয়াদিল্লিঃ সপ্তাহ পার। এখনও নিয়ন্ত্রণ রেখা (Line Of Control) বরাবর গুলি চালাচ্ছে পাক সেনা (Pakistan Army)। গতকাল, শনিবার রাতেও কুপওয়ারা, বারামুল্লা, নৌশেরা, সুন্দেরবানি এলাকায় গুলি চালায় পাকিস্তান সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। রবি সকালে ভারতীয় সেনার তরফে গোটা বিষয়টি সামনে আনা হয়। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "শনিবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বারামুল্লা, কুপওয়ারা, সুন্দেরবানি এলাকায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।"

ফের উত্তপ্ত নিয়ন্ত্রণ রেখা, রাতভর চলল গুলি

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীররে পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। জঙ্গিদের গুলিয়ে প্রিয়জনদের সামনে ঝাঁজরা হয়ে গিয়েছে ২২ টি নিরীহ প্রাণ। আর এই ঘটনার পরই নতুন করে অবনতি হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ভারত। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত। বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত পাক ভিসা। অন্যদিকে পাল্টা কিছু পদক্ষেপ করেছে ভারতও। এই আবহে নতুন করে তলানিতে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। দিনভর চলছে নজরাদারি।

ফের নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাক সেনার, পাল্টা জবাব দিতে ছাড়ল না ভারত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement