Pakistan: ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরির প্রচেষ্টা পাকিস্তানের, সাইবার দুনিয়াতেও পাক হামলা ব্যর্থ করল ভারত
পহেলগাম হামলার পর এমনিতেই ঘরে বাইরে চাপে রয়েছে পাকিস্তান। ভারতের তরফ থেকে একের পর এক হামলার হুমকি দেওয়া হচ্ছে।
পহেলগাম (Pahalgam) হামলার পর এমনিতেই ঘরে বাইরে চাপে রয়েছে পাকিস্তান। ভারতের তরফ থেকে একের পর এক হামলার হুমকি দেওয়া হচ্ছে। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো নয়। এই অবস্থার মধ্যেও ভারতকে সমস্যায় ফেলার ফন্দি এটে যাচ্ছে পাকিস্তান। পহেলগাম হামলার পর থেকেই ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা করছিল পাকিস্তান। সেই সময় সফল না হওয়ায় কিছুদিনের জন্য থেকে যায় তাঁরা। এরপর বৃহস্পতিবার আবারও একইভাবে হ্যাক করার চেষ্টা করল পাকিস্তান।
ভারতীয় ওয়েবসাইটে হ্যাকের চেষ্টা ভারতের
জানা যাচ্ছে, HOAX1337 এবং ন্যাশনাল সাইবার ক্রু নামে দুটি পাক মদতপুষ্ট হ্যাকার জম্মু-কাশ্মীরে অবস্থিত আর্মি স্কুলের ওয়েবসাইট, প্রাক্তন সৈনিকদের হেলথকেয়ার পোর্টালগুলি হ্যাক করা এবং তথ্য চুরি করার চেষ্টা করছিল ওই দুই হ্যাকার। যদিও একাধিকবার চেষ্টা করার পরেও তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে যে যে সংস্থাগুলি হ্যাক করার চেষ্টা করেছে, তাঁদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে তদন্তকারীরা।
দেখুন পোস্ট
সাইবার দুনিয়াতেও পাক হামলা ব্যর্থ
সূত্রের খবর, হ্যাকাররা শুধুমাত্র সেনা জওয়ানদের তছ্য চুরির চেষ্টা করছে না। পাশাপাশি তাঁরা চাইছে জওয়ানদের পরিবার, বাচ্চাদের তথ্য সংগ্রহ করে বড়সড় হামলা করতে। কিন্তু সাইবার জগতে ভারতের সিকিউরিটি ব্রিজ ভাঙতে গিয়ে হার মানতে হয়েছে পাক হ্যাকারদের।