Operation Sindoor: পাকিস্তানে ঢুকে জইশ, লস্করের ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, ৮০-র বেশি জঙ্গি নিহত, হাত-পা ভেঙে পড়ে হাসপাতালে, দেখুন সেই ভিডিয়ো
রিপোর্টে প্রকাশ, অপারেশন সিদূঁরের জেরে ৮০-র বেশি জঙ্গি নিহত। জইশ-ই-মহম্মদ থেকে শুরু করে লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিনের মত একের পর এক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হানাদারি শুরু করে ভারত। যার জেরে ৮০-র বেশি জঙ্গি নিহত হয় বলে জানা যাচ্ছে।
দিল্লি, ৭ মে: পহেলগামের (Pahalgam Terror Attack) বদলা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) প্রবেশ করে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা (Indian Army)। বায়ুসেনার অপারেশন সিদূঁরের মাঝে সেনা বাহিনীও প্রবেশ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে মারকাজ় সুবান আল্লাহ ভাওয়ালপুর, মারকাজ় তাইবা মুরিদকে, সারজাল বা তেহরান কালান, মেহমুনা জ়োয়া ফেসিলিটি, সিয়ালকোট, মারকাজ় আলহে হাদিথ বারনালা ভিমবেড়, মারকাজ় আব্বাস, কোটলি, মাসকার রাহিল শহিদ, কোটলি জেলায় পড়ছে, সাওয়াই নাল্লা কম পড়ছে মুজফফরাবাদে, মারকাজ় সাদিনা বিলাল তছনছ করে দিয়েছে সেনা বাহিনী। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে মাঝ রাতে পরপর হামলা চালিয়েছে ভারত।
রিপোর্টে প্রকাশ, অপারেশন সিদূঁরের (Operation Sindoor) জেরে ৮০-র বেশি জঙ্গি নিহত। জইশ-ই-মহম্মদ থেকে শুরু করে লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিনের মত একের পর এক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হানাদারি শুরু করে ভারত। যার জেরে ৮০-র বেশি জঙ্গি নিহত হয় বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, ভাওয়ালপুর এবং মুরিদকেতে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি ছিল। সেগুলিকে নিশানা করে পরপর হামলা চালায় ভারত (India)। ফলে জইশ-ই-মহম্মদের যে জঙ্গিরা মুরিদকেতে লুকিয়ে ছিল, সেই মসজিদ গুঁড়িয়ে যায়। ফলে দাউ দাউ করে সেটি জ্বলতে শুরু করে।
দেখুন ভারতের হামলার পর কীভাবে পুড়ে ছাই হয়ে যায় জইশের ঘাঁটি...
ভাওয়ালপুরে মাসুদ আজারের যে ঘাঁটিগুলি ছিল, সেগুলির উপরও মিসাইল ছোঁড়া হয়। ফলে ভাওয়ালপুরে গুঁড়িয়ে যায় একের পর এক জঙ্গি ঘাঁটি।
দেখুন মাসুদ আজাহারের ভাওয়ালপুরের ঘাঁটি কীভাবে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা বাহিনী...