India-Pakistan Tension: নিজেদের নয়, তুর্কী থেকে ধার করা ড্রোন নিয়ে ভারতের দিকে ছুঁড়তে শুরু করে পাকিস্তান, জানাল বিদেশ মন্ত্রক
কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, ভারতের সেনা ছাউনিগুলোকে লক্ষ্য করেই পাকিস্তান হামলা চালায়। ভারতের প্রায় ৩৬টি সেনা ছাউনি লক্ষ্য করে পাক রেঞ্জার্সরা হামলা চালায়।
দিল্লি, ৯ মে: বৃহস্পতিবার সন্ধে থেকে পাকিস্তান যে ড্রোনগুলি (Pak Drone) ভারতের (India) দিকে ছুঁড়তে শুরু করে, তা নিয়ে বিস্ফোরক কথা বললেন বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। শুক্রবারের সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, পাকিস্তানের ছোঁড়া ড্রোনগুলির ফরেন্সিক পরীক্ষা করতে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত যা সামনে আসছে, তাতে জানা যাচ্ছে, ড্রোনগুলি সব তুর্কীর।
এসবের পাশাপাশি পাকিস্তান গত কয়েক ঘণ্টা ধরে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) তাংধরা, ঊরি, পুঞ্চ, উধমপুর, আখনুরে গোলাগুলি করেছে। তার জেরে বেশ কয়েকজন ভারতীয় জওয়ান আহত হয়েছেন। পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের প্রতিবাদে ভারতের পালটা হামলায় পাক সেনা বাহিনীর বহু জওয়ান হতাহত হয়েছেন বলে খবর। এমনও জানানো হয় বিদেশ মন্ত্রকের (MEA) সাংবাদিক সম্মেলনে।
কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, ভারতের সেনা ছাউনিগুলোকে লক্ষ্য করেই পাকিস্তান হামলা চালায়। ভারতের প্রায় ৩৬টি সেনা ছাউনি লক্ষ্য করে পাক রেঞ্জার্সরা হামলা চালায়। ভাটিন্ডা মিলিটারি স্টেশন লক্ষ্য করেও হামলা চালানোর চেষ্টা চালায় পাকিস্তান। তা ভেস্তে দেয় ভারত।
ভারতে হামলার লক্ষ্যে পাকিস্তান যাত্রীবাহি বিমানগুলিকে ব্যবহারের চেষ্টা চালায়। তবে ভারত পাকিস্তানের সেই সমস্ত অপচেষ্টা বিফল করে দেয় বলে জানানো হয় কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের তরফে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)