Onion Price Hike: লাগামহীন পেঁয়াজের দরবৃদ্ধি রুখতে ময়দানে কেন্দ্র, বাজারে পেঁয়াজ পাঠাতে চালু হচ্ছে বিশেষ ‘কান্দা এক্সপ্রেস’
দেশের খুচরো বাজারে পেঁয়াজের দাম হঠাৎ আকাশছোঁয়া হয়ে ওঠায় সাধারণ মানুষের হেঁশেলে চরম অস্বস্তি তৈরি হয়েছে। লাগামহীন এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে এবং গ্রাহকদের স্বস্তি দিতে এবার সরাসরি ময়দানে নেমেছে কেন্দ্রীয় সরকার।
Onion Price Hike: দেশের খুচরো বাজারে পেঁয়াজের দাম হঠাৎ আকাশছোঁয়া হয়ে ওঠায় সাধারণ মানুষের হেঁশেলে চরম অস্বস্তি তৈরি হয়েছে। লাগামহীন এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে এবং গ্রাহকদের স্বস্তি দিতে এবার সরাসরি ময়দানে নেমেছে কেন্দ্রীয় সরকার। শনিবারের হিসেব অনুযায়ী, সারাদেশে পেঁয়াজের গড় খুচরো মূল্য কেজি প্রতি ৪২ টাকায় গিয়ে ঠেকেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ এবং গত মাসের তুলনায় ১৯ শতাংশ বেশি। পরিস্থিতি সামাল দিতে সরকারি বাফার স্টক থেকে খোলা বাজারে কম দামে পেঁয়াজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
পেঁয়াজের দামে এক মাসে ৭৬ শতাংশ বৃদ্ধি
অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সে জন্য আগামী সোমবার থেকেই মহারাষ্ট্রের নাসিক থেকে ‘কান্দা এক্সপ্রেস’ নামে বিশেষ মালবাহী ট্রেন চালানো হবে। এই ট্রেনের মাধ্যমে দিল্লি, চেন্নাই, কোচি ও গুয়াহাটির মতো শহরগুলোতে দ্রুত পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে, যেখানে বর্তমানে পেঁয়াজের দাম জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। দিল্লিতে বর্তমানে পেঁয়াজ বিকোচ্ছে ৬৫ টাকা কেজিতে। কেন্দ্র নিশ্চিত করেছে যে দেশের বাজারে পেঁয়াজ ও চিনির পর্যাপ্ত মজুত রয়েছে, তাই অহেতুক আতঙ্কের কিছু নেই।
পেঁয়াজের লাগামহীন দর ও সরকারের বিশেষ পরিকল্পনা
জাতীয় বাজারের চিত্র: দিল্লিতে খুচরো পেঁয়াজের দাম প্রতি কেজি ৬৫ টাকা (গত বছর ছিল ৩৫ টাকা) এবং চেন্নাইয়ে ৫৮ টাকা (গত বছর ছিল ৩৩ টাকা)। কেরল ও আসামেও পেঁয়াজ অগ্নিমূল্য।
কান্দা এক্সপ্রেসের পথচলা: মহারাষ্ট্রের নাসিক থেকে বিশেষ ট্রেন চালিয়ে দিল্লি, চেন্নাই, কোচি ও গুয়াহাটিতে সস্তায় পেঁয়াজ সরবরাহ করা হবে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে শেষবার এই ট্রেন চালানো হয়েছিল।
সরকারি বাফার স্টক: চলতি অর্থবর্ষে NAFED ও NCCF প্রায় ১.২ লাখ টন পেঁয়াজ মজুত করেছে। দ্রুত সংগ্রহের জন্য পেঁয়াজের সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ১,২৭০ টাকা থেকে বাড়িয়ে ২,৬৪৫ টাকা করা হয়েছে।
উৎপাদন ও চিনির দামের সার্বিক পরিস্থিতি
উৎপাদন পূর্বাভাস: দেশের প্রধান পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্রে খরিফ পেঁয়াজ উৎপাদন ৫-৭% কম হলেও, ২০২৫-২৬ বর্ষে মোট জাতীয় উৎপাদন প্রায় ৩০৭ লাখ টন থাকবে বলে আশা করা হচ্ছে।
উর্ধ্বমুখী চিনির দর: পেঁয়াজের পাশাপাশি খুচরো বাজারে চিনির গড় দাম বেড়ে হয়েছে কেজি প্রতি ৬২.৫ টাকা। তবে খাদ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, দেশে চিনির পর্যাপ্ত মজুত রয়েছে।