Odisha: বাইকে হানাদারি, প্রকাশ্যে নেতাকে গুলি দুষ্কৃতীদের, আতঙ্ক
কী কারণে কানু চরণ সাহু নামে ওই বিজেডি নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ভুবনেশ্বর, ১৫ জুন: এবার প্রকাশ্যে বিজেডি (BJD) নেতার উপর গুলি চালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ওড়িশার (Odisha) ডেনকানালে বাইকে করে এসে বিজেডি নেতাকে গুলি করে পালায় ৩ দুবৃত্ত। কানু চরণ সাহু নামে ওই বিজেডি নেতা প্রাণে বেঁচে গেলেও, তাঁর হাত এবং পা জখম হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কামাখ্যানগর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর অবস্থার অবনতি হওয়ায় কামাখ্যানগর হাসপাতাল থেকে কটক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
কী কারণে কানু চরণ সাহু নামে ওই বিজেডি নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার খবর পেতেই কামাখ্যানাগর থানার পুলিশ হাজির হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেফতারির চেষ্টা চলছে বলে খবর পুলিশ সূত্রে।
Advertisement
সম্পর্কিত খবর
Waqf Amendment Bill: বিরোধী আসনে থেকেও ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়ে অস্বস্তি বাড়ালেন বিজেডি সাংসদ
BJD: বিজেপি ঝড়ে ক্ষমতা হারিয়েছেন নবীন পট্টনায়েক, ওয়াকফ বিলে বিজেডির সাংসদ ভোট দিলেন কোন দিকে
MLA Dhruba Sahoo: বিধানসভায় স্পিকারের মাইক ভাঙলেন বিজেডি বিধায়ক ধ্রুব শাহু
VK Pandian: রাজনীতি ছাড়লেন নবীন পট্টনায়েকের ডান হাত ভিকে পান্ডিয়ান
Advertisement
Advertisement
Advertisement