Mumbai-Pune Expressway Accident: পরপর ২৫ টি গাড়িতে ধাক্কা ট্রাকের, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার, আহত প্রায় ২১

পুলিশ সূত্রে খবর, ব্রেক ফেল করে সামনে থাকা গাড়িগুলিতে ধাক্কা মারে ওই কন্টেনার ট্রাকটি।

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২৫ টি গাড়িতে ধাক্কা মারল ট্রাক(Truck)। দুর্ঘটনার (Accident) জেরে মৃত এক মহিলা। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। বর্তমানে হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন তাঁরা। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দেশের অন্যতম ব্যস্ত রাস্তা মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে(Mumbai-Pune Expressway)।

এদিন মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের লোনাভালা-খান্ডালা ঘাট সেকশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১, আহত ২১

পুলিশ সূত্রে খবর, ব্রেক ফেল করে সামনে থাকা গাড়িগুলিতে ধাক্কা মারে ওই কন্টেনার ট্রাকটি। বিএমডব্লিউ এবং মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ টি গাড়ি। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেঈ মৃত্যু হয়েছে অনিতা এখান্ডে নামে এক মহিলার। তাঁর বয়স ৩৫ বছর। ওসমানাবাদের বাসিন্দা তিনি। আহত হয়েছেন ২১ জন। তাঁদের খোপোলি পুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এমজিএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন বম্বে হাই কোর্টের একজন বিচারকের স্ত্রী। অন্যদিকে ইতিমধ্যেই ট্রাকটিকে উদ্ধার করেছে পুলিশ। ট্রাক চালকের শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। শারীরিক পরীক্ষার রিপোর্টে চালকের মত্ত থাকার উল্লেখ নেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরপর ২৫ টি গাড়িতে ধাক্কা ট্রাকের, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার, আহত প্রায় ২১

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement