Raksha Bandhan Gift Ideas:পেন, চকোলেট তো অনেক হল, এবার রাখিতে কী উপহার দিয়ে দিদি-বোনদের মুখে হাসি ফোটাবেন? জানুন

তাহলে জেনে নিন এবারের রাখিতে দিদি-বোনকে কী উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাবেন।

সামনেই রাখি পূর্ণিমা(Raksha Bandhan 2025)। আগামী মাসের ৯ তারিখ দেশজুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব। দাদা ও ভাইয়ের হাতে রাখি বাঁধবেন দিদি ও বোনেরা। পরিবর্তে দিদি ও বোনেদের হাতে উপহার তুলে দেবেন দাদা-ভাইয়েরা। কিন্তু রাখি উপলক্ষে কী উপহার দেওয়া যায় এই নিয়ে ভাবতে বসলে কিছু ভেবে উঠতে পারছেন না? তাহলে জেনে নিন এবারের রাখিতে দিদি-বোনকে কী উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটাবেন।

মোবাইল ফোনঃ আজকাল আমাদের সর্বক্ষণের সঙ্গী মোবাইল। তাই যদি যান দিদি বা বোনকে একটি নতুন মোবাইল ফোন দিতে পারেন।

ব্যাগ কিংবা ঘড়িঃ মেয়েদের অন্যতম দু'টো পছন্দের জিনিস হল ব্যাগ এবং ঘড়ি। সে যতই তাঁদের কাছে এই ব্যাগ কিংবা ঘড়ি থাক না কেন, নিত্যনতুন কালেকশনের ব্যাগ ও ঘড়ি ব্যবহার করতে পছন্দ করেন তাঁরা। তাই এই দু'টি জিনিস উপহার হিসেবে দিতেই পারেন।

বইঃ দিদি বা বোন যদি হয় বইপ্রেমী তাহলে বইয়ের থেকে ভাল উপহার বোধহয় আর কিছু হয় না। তাঁর পছন্দের লেখক বা লেখিকার বই দিতে পারেন।

গয়নাঃ আপনার বাজেট যদি মোটামুটি বেশির দিকে হয় তাহলে সোনা বা রুপোর গয়নাও দিতে পারেন।

জামাকাপড়ঃ দিদি বা বোনকে নিয়ে শপিং-এ যেতেই পারেন। তাঁদের পছন্দের জামাকাপড় কিনে দিলেও মন্দ হবে না ব্যাপারটা।

এবার রাখিতে কী উপহার দিয়ে দিদি-বোনদের মুখে হাসি ফোটাবেন? জানুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement