Weather Update: তীব্র দাবদাহের অবসান! ধেয়ে আসছে বৃষ্টিবলয়ের গোলা
ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বলয় গোলা, কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি? দেখে নিন একনজরে
কলকাতা: তীব্র দাবদাহের মাঝে খুশির খবর দিল আবহাওয়া দফতর। মে মাসের শুরুতেই ঝড়বৃষ্টি হবে, ভিজবে একাধিক জেলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মাসের ২ তারিখের পর থেকে তাপপ্রবাহের তীব্রতাও কিছুটা কমতে পারে। এরপর আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বড়ো বড়ো গোলার আকারে তীব্র ঝড় বৃষ্টি হবে, তাই এর নামকরণ করা হয়েছে বৃষ্টিবলয়ের গোলা।
আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, এখনই তাপপ্রবাহের দাপট কমছে না। মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরের আবহাওয়া বেশ মনোরম। আজ থেকেই উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Advertisement
Advertisement
Advertisement