Weather Forecast Of Bengal: দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ থেকে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর

WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঝাড়খন্ড ওড়িশা ও পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে বাতাসে অধিক পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ থেকে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।জোড়া ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরেই দক্ষিণবঙ্গে এই বৃষ্টির পূর্বাভাস বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তার পর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হতে পারে, ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত নেই। তবে একইসঙ্গে ভ্যাপসা গরমও থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement