Students Dead: সন্দেহজনক পরিস্থিতিতে আমেরিকায় দুই ভারতীয় ছাত্রের মৃত্যু

একজন ছাত্র তেলেঙ্গানার এবং অন্য ছাত্রটি অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামের বাসিন্দা।

Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: আমেরিকার (US) কানেকটিকাটের বাসভবনে দুই ভারতীয় ছাত্রকে (Two Indian Students) সন্দেহজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। একজন ছাত্র তেলেঙ্গানার এবং অন্য ছাত্র অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামের বাসিন্দা।

তেলেঙ্গানার দীনেশ নামের ছাত্রটির বয়স ২২ বছর এবং অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের নিকেশের বয়স ২১ বছর। দীনেশের পরিবারের সদস্যরা বলেছেন, ‘দিনেশের পাশের ঘরে থাকা বন্ধুরা শনিবার রাতে আমাদের ফোন করে তাঁর এবং তাঁর রুমমেটের মৃত্যুর বিষয়ে জানায়। তাদের মৃত্যুর বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। আরও পড়ুন: Hot Baloon Air Crash : অ্যারিজোনায় হট এয়ার বেলুনে আগুন লেগে মৃত ৪

দীনেশের পরিবার জানিয়েছে, তারা দীনেশের মৃতদেহ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিশান রেড্ডি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সাহায্য চেয়েছেন। দীনেশের পরিবারের একজন সদস্য আরও জানিয়েছেন নিকেশের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement