Donald Trump: ভারতের উপর শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করল আমেরিকা, ইসালামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত ট্রাম্পের

পাকিস্তানের সঙ্গে নয়া চুক্তি স্বাক্ষর করতে চলেছে আমেরিকা, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

US President Trump (Photo Credit: X@ANI)

নয়াদিল্লিঃ ভারতের (India)উপর একের পর এক শুল্ক চাপিয়েই ক্ষান্ত হননি, এবার পাকিস্তানের (Pakistan) বন্ধুত্বের হাত বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের। পাকিস্তানের সঙ্গে নয়া চুক্তি স্বাক্ষর করতে চলেছে আমেরিকা, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

পাকিস্তানের সঙ্গে তেলের ব্যবসায় নামছে আমেরিকা, জানালেন ট্রাম্প

এদিন ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে মিলে বিপুল তেলের ভাণ্ডার তৈরির কাজ করবে আমেরিকা। ইতিমধ্যেই কোন ওয়েল কোম্পানির মাধ্যমে এই কাজ করা হবে তার খোঁজ করছে মার্কিন প্রশাসন। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, "কে জানে ওরা হয়তো ভবিষ্যতে ভারতেও তেল সরবরাহ করবে।" আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ইসলামাবাদ। এই প্রসঙ্গে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দর জানিয়েছেন, আমেরিকার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যচুক্তি প্রায় হয়ে গিয়েছে।

উল্লেখ্য, বুধবারই ভারতের উপর ৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।একইসঙ্গে রাশিয়ার থেকে তেল ও অস্ত্রশস্ত্র আমদানি করার জন্যও ভারতকে পেনাল্টি দিতে হবে বলে জানিয়েছে আমেরিকা। তবে সেই পেনাল্টির পরিমাণ কত হবে তা এই মুহূর্তে বলা হয়নি। এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, "হোয়াইট হাউসে আজ একটি ব্যস্ততম দিন কাটল। সারাদিন বাণিজ্য চুক্তি নিয়েই মূলত দর কষাকষি চলল। একাধিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হল, যারা আমেরিকাকে নানাভাবে খুশি করতে চায়।"

ভারতের উপর শুল্ক চাপিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করল আমেরিকা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement