Anil Das Attacked: প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, কাঠগড়ায় স্থানীয় তৃণমূল নেত্রী

এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়িয়েছে শাসক দল।

সেই মুহূর্তের ভিডিয়ো (ছবিঃX)

কলকাতাঃ প্রবীণ সিপিএম নেতাকে (CPIM Leader) প্রকাশ্যে মারধর। রাস্তায় ফেলে জুতো পেটা, চড় লাথি। মুখে রং মাখিয়ে জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল (TMC) রুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়গপুরের খরিদা এলাকায়। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে শাসক দল। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম অনীল দাস। প্রকাশ্যে তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তাঁর দলবল। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে ওই বৃদ্ধকে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও কোনও লাভ হয়নি। তাঁকে ব্যাপক মারধর করে তৃণমূল নেত্রী ও তাঁর দলবল।

বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিবাদ করার জেরেই ওই বৃদ্ধকে মারধর করা হয়। এই ঘটনার পর খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেন অনিল। তাঁর অভিযোগ, "কয়েকদিন আগে এক মহিলার শৌচাগারের দেওয়াল ভেঙে দেয় তৃণমূলের লোকেরা। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আমার উপর আক্রমণ করে তাঁরা। আমি ওই মহিলাকে নিয়ে থানায় গিয়েছিলাম একথা জানতে পেরে আমার উপর হামলা চালায় ওরা।" খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন খড়গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়িয়েছে শাসক দল।

প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেত্রী ও তাঁর দলবলের বিরুদ্ধে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement