Telangana Road Accident: তেলাঙ্গানায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ১ শিশু সহ ৬ জনের মৃত্যু

তেলাঙ্গানার মাহাবুবনগর জেলার বালানগরে জাতীয় সড়ক ৪৪-এ দ্রুতগতির লরি এসে ধাক্কা মারে একটি অটো এবং একটি বাইককে। শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও ২ জন।

Telangana Road Accident (Photo Credits: X)

Telangana Road Accident: তেলাঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ১ শিশু সহ ছয়জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তেলাঙ্গানার (Telangana) মাহাবুবনগর জেলার বালানগরে জাতীয় সড়ক ৪৪-এ দ্রুতগতির লরি এসে ধাক্কা মারে একটি অটো এবং একটি বাইককে। শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের।

পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ষষ্ঠ জনের। চিকিৎসা চলছে বাকি ২ জনের।

আরও পড়ুনঃ বেঙ্গালুরু মুম্বই জাতীয় সড়কের গাড়ি দুর্ঘটনা, মৃত ৪

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো... 

দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বিক্ষোভ দেখায় জাতীয় সড়কে। আগুন জ্বালিয়ে দেয় ট্রাকটিতে। স্থানীয়দের বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যানজট তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement