Tamil Nadu: লুকিয়ে ছাদে প্রেমালাপ, হঠাৎ প্রেমিকার মা আসায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

সালেম, ৪ ফেব্রুয়ারিঃ প্রেমিকার বাড়ি ছাদে বসে প্রেমালাপ করছিলেন দুজনে। এমন সময়ে হঠাৎ ছাদে চলে আসেন প্রেমিকার মা। বান্ধবীর মায়ের থেকে পালাতে ছাদ থেকেই ঝাঁপ দেন যুবক। বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ১৮ বছরের যুবকের।

আরও পড়ুনঃ কপালে ক্ষত, ঘর থেকে উদ্ধার সঙ্গীতশিল্পী বানী জয়রামের মৃতদেহ

শনিবার ভোরবেলা মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাড়ুর (Tamil Nadu) ধর্মপুরী টাউন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আচমকা বান্ধবীর মাকে দেখে কী করবে বুঝতে না পেড়ে ছাদ থেকেই ঝাঁপ দিয়ে দেয় এস সঞ্জয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ল কলেজের প্রথম বর্ষের ছাত্র এস সঞ্জয়ের।

আরও পড়ুনঃ অসহনীয়, ৪ বছরের সন্তানকে নিয়ে মালগাড়ির সামনে ঝাঁপ মহিলার

পুলিশ জানিয়েছে, বিগত তিন বছর ধরে স্কুলের বান্ধবী সঙ্গে সম্পর্কে ছিলেন সঞ্জয়। স্কুল পাস করে একসঙ্গে ল কলেজে ভর্তি হন দুজনে। শনিবার রাত ১ টা নাগাত বান্ধবীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ির ছাদে এসেছিলেন সঞ্জয়। দুজনের গল্পের মাঝে হঠাৎ ছাদে উঠে আসেন বান্ধবীর মা। একেবারে হতচকিয়ে যান সঞ্জয়। কী করবেন বুঝতে না পেড়ে দিক্বিদিক শূন্য হয়ে ছাদ থেকেই ঝাঁপ দিয়ে দেন তিনি। মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement