Skin Care Tips: ত্বক হবে ধবধবে ফর্সা । হাতের কাছে থাকা এই দুটি জিনিস ব্যবহার করুন

ত্বকে থাকবে তারুণ্যের ছোঁয়া। সমস্ত দাগ ছোপ নিমিষেই দূর হবে । বলিরেখা থাকবে না মুখে। ভাবছেন এ কিভাবে সম্ভব। মুশকিল আসান হবে হাতের কাছে থাকা দুটি জিনিস দিয়ে। টমেটো এবং চিনি ।

ত্বকে থাকবে তারুণ্যের ছোঁয়া। সমস্ত দাগ ছোপ নিমিষেই দূর হবে । বলিরেখা থাকবে না মুখে। ভাবছেন এ কিভাবে সম্ভব। মুশকিল আসান হবে হাতের কাছে থাকা দুটি জিনিস দিয়ে। টমেটো এবং চিনি । টমেটো এবং চিনি একসাথে মুখে মাখলে তা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

যারা দীর্ঘদিন ধরে ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন, ত্বকে বলিরেখা চলে এসেছে, দাগ ছোপ রয়েছে। তারা নিয়মিত ব্যবহার করে উপকার পাবেন। টমেটোর প্রাকৃতিক অ্যাসিড ত্বককে হালকা করতে এবং চিনির সূক্ষ্ম কণা ত্বকের গঠনকে মসৃণ করতে সাহায্য করে।

ত্বকের মৃত কোষ দূর করে: চিনি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ এবং ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: টমেটোর প্রাকৃতিক অ্যাসিড এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

ত্বকের ছিদ্র পরিষ্কার করে: এই স্ক্রাব ত্বকের ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে, যা ত্বককে আরও মসৃণ এবং পরিষ্কার দেখায়।

ত্বকের ট্যান দূর করে: টমেটোতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে।

ত্বকের গঠন উন্নত করে: চিনি ত্বকের গঠনকে মসৃণ করে, যা ত্বককে আরও নরম এবং কোমল করে তোলে।

এবার জেনে নিন কিভাবে ব্যবহার করবেন।

একটি ম্যাশ করা টমেটোর সাথে ১ চা চামচ চিনি মেশান।

২-৩ মিনিটের জন্য বৃত্তাকার গতিতে আলতো করে আপনার মুখ স্ক্রাব করুন। ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

এই স্ক্রাবটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করা যেতে পারে। তবে যাদের অ্যালার্জি রয়েছে বা যাদের এই স্ক্রাবটি ব্যবহার করলে সমস্যা দেখা দিচ্ছে, তারা এড়িয়ে চলুন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement