Prime Minister Narendra Modi Bihar & UP Visit: নির্বাচনের প্রাক্কালে তৃতীয় বার বিহার সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার ও উত্তরপ্রদেশে ৯৬,০০০ কোটি টাকারও বেশী মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। নির্বাচনের প্রাক্কালে দুই দিনের এই বিহার সফরে গতকাল জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের ১,২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সমন্বিত টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন তিনি।
আজ সকালে রোহতাস জেলার বিক্রমগঞ্জে একটি জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলে জানিয়েছেন প্রাক্তন রাজ্য দলের সভাপতি এবং সাংসদ সঞ্জয় জয়সওয়াল। সেই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ৪৮,৫২০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ওই প্রকল্পের মধ্যে আঞ্চলিক পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী ঔরঙ্গাবাদ জেলার সুপার নবীনগর তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের (৩×৮০০ মেগাওয়াট) ক্ষমতাসম্পন্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ২৯ হাজার ৯৩০ কোটি টাকার বেশি। যার লক্ষ্য হবে বিহার এবং পূর্ব ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এটি শিল্প বিকাশকে উদ্দীপিত করবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং এই অঞ্চলে সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এই অঞ্চলে সড়ক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও জোরদার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় সড়ক-১১৯ এ-র পাটনা-আরা-সাসারাম অংশের চার লেন, বারাণসী-রাচী-কলকাতা (জাতীয় সড়ক-৩১৯বি) এবং রামনগর-কাচ্চি দরগাহ (জাতীয় সড়ক-১১৯ডি) অংশে ছয় লেন এবং বক্সার ও ভারাউলির মধ্যে গঙ্গার উপর একটি নতুন সেতু নির্মাণ সহ আরো বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলি রাজ্যে উচ্চ-গতির করিডোর তৈরি করবে, পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও সংযোগকে বাড়িয়ে তুলবে। তিনি ৫৫২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২২ নং জাতীয় সড়কের পাটনা- গয়া- দোভি অংশে চার লেন এবং ২৭ নং জাতীয় সড়কের গোপালগঞ্জ শহরের চার লেন এরও উদ্বোধন করবেন।
গত পাঁচ মাসের মধ্যে এটি নির্বাচনমুখী রাজ্যে তাঁর তৃতীয় সফর। ২০ জুন আবার বিহার সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর পর প্রধানমন্ত্রী যাবেন উত্তরপ্রদেশে। কানপুর নগরে ২০ হাজার ৯০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি একটি সভায় তিনি ভাষণ দেবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)