Loan On Aadhar Card: আধার কার্ডের ভিত্তিতে কেন্দ্রের ঋণ দেওয়ার খবর ভুয়ো, জানাল PIB
ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে, আধার কার্ড যাদের আছে তাদের ৪ লক্ষ ৭৮ হাজার টাকা করে ঋণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রবিবার পিআইবি-এর তরফে টুইট করে জানিয়ে দেওয়া হল, খবরটি পুরো ভুয়ো।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই কিছু সরকারি মন্ত্রক ও প্রকল্প সম্পর্কে নানা ভুয়ো খবর ছড়ানো হয়। বিষয়গুলি খতিয়ে দেখে তার বেশিরভাগই ভুয়ো (Fake) বলে জানায় প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau)। রবিবার এই রকমই একটি খবরকে ভুয়ো বলে জানিয়ে দিল তারা।
খবরটি ছিল আধার কার্ড (Adhar Card) সংক্রান্ত। ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে, আধার কার্ড যাদের আছে তাদের ৪ লক্ষ ৭৮ হাজার টাকা করে ঋণ (Loan) দিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। রবিবার পিআইবি (PIB)-এর তরফে টুইট করে জানিয়ে দেওয়া হল, খবরটি পুরো ভুয়ো (Fake)। এই ধরনের কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে। তাই এবিষয়ে কেউ কোনও দাবি করলে তার সঙ্গে যেন ব্যাঙ্ক (Bank) সম্পর্কিত কোনও তথ্য শেয়ার না করেন ভারতীয় নাগরিকরা।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Aadhaar Card Update Deadline: হাতে মাত্র আর ১ দিন, সময় ফুরানোর আগেই আধার কার্ড আপডেট না করালে বিপদ, গুনতে হবে মোটা টাকা
Bareilly: বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে বিপাকে পাক মহিলা, তদন্ত শুরু করেছে পুলিশ
Lucknow: লখনউতে তির ধনুক নিয়ে পুলিশের ওপর আক্রমণ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কর্মী, গ্রেফতার অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement