PM Modi On Odisha: মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম বার্ষিকী উদযাপন করতে আজ ওড়িশায় প্রধানমন্ত্রী মোদী, করবেন বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা

Narendra Modi (Photo Credit: X/ANI)

আজ থেকে দুদিনের বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুপুর ১২টায় বিহারের সিওয়ানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে তাঁর। বিহার সফর সেরে ওড়িশা যাবেন তিনি। বিকেল ৩.৪৫-এ ওড়িশার ভুবনেশ্বরে রোড শো করার কথা নরেন্দ্র মোদীর। তারপরে বিকেল ৪.১৫–এ যোগ দেবেন রাজ্যে বিজেপি সরকারের একবছর পূর্তি অনুষ্ঠানে।

রোড শো এর প্রস্তুতি চলছে ভুবনেশ্বরে-

 

আজ (২০ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভুবনেশ্বর সফরে ওড়িশা সরকারের এক বছরের সাফল্য উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তিনি রাজ্যে মোট ১৮,৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানীয় জল, সেচ, কৃষি পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ রাস্তা ও সেতু নির্মাণ, জাতীয় সড়ক এবং নতুন রেলপথ নির্মাণ। বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি বৌধ জেলায় প্রথমবারের মতো রেল সংযোগের সূচনা করবেন।

 অনুষ্ঠান স্থল খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি

এছাড়া, তিনি ১০০টি বৈদ্যুতিক বাস চালু করবেন যা রাজ্যের পরিবেশবান্ধব শহর পরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী ওড়িশার জন্য ‘ওড়িশা ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করবেন, যা ২০৩৬ (ওড়িশার ১০০ বছর) ও ২০৪৭ (ভারতের স্বাধীনতার শতবর্ষ) কে কেন্দ্র করে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরবে। একই সঙ্গে তিনি ‘বারপুত্র ঐতিহ্য গ্রাম যোজনা’-র উদ্বোধন করবেন, যা ওড়িশার বিশিষ্ট কৃতীদের জন্মস্থানকে ঐতিহ্য গ্রামে রূপান্তর করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। এদিন প্রধানমন্ত্রী রাজ্যের ১৬.৫ লক্ষ ‘লক্ষপতি দিদি’-র প্রতিনিধিত্বকারী কিছু মহিলাকে সংবর্ধিতও করবেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement