Parliament Monsoon Session: বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল সংসদ
সংসদের উভয়সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে।লোকসভার অধিবেশন প্রথমবার বেলা ২-টোয় মুলতুবি হয়ে যাওয়ার পর আবার শুরু হলে, বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। সে সময় বিজেপি সাংসদ জগদম্বিকা পাল সভার কাজ পরিচালনা করছিলেন। তিনি বারবার বিরোধীদের নিজেদের আসনে ফিরে যাওয়ার আবেদন করেন এবং সভার কাজ সুষ্ঠুভাবে চালানোর আর্জি জানান।
ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, গোয়ার বিধানসভা কেন্দ্রগুলি তপশিলি জাতি সংক্রান্ত বিল ২০২৪ বিষয়ে তাকে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হোক। কারণ এটি তপশিলি জাতিভূক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল। কিন্তু বিরোধী সাংসদরা তাতে কর্ণপাত করেননি। টানা শ্লোগান চলতে থাকায় সভার কাজ দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এর আগে বেলা ১১-টায় লোকসভার অধিবেশন শুরু হলে ২৬-তম কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপরে প্রশ্নোত্তরপর্ব শুরু হলে বিরোধী দলের সাংসদরা বিহারে বিশেষ নীবিড় সমীক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ তাদের সভার মর্যাদা অক্ষুণ্ণ রেখে শান্ত হওয়ার আবেদন জানান। কিন্তু হৈ-হট্টগোল চলতে থাকায় ২-টো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়।
অন্যদিকে, রাজ্যসভাতেও একই পরিস্থিতি চলতে থাকায় সভার কাজ প্রথমে বেলা ১২-টা পর্যন্ত এবং পরে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়।
উল্লেখ্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বাদল অধিবেশনের বাকি দিনগুলিতে লোকসভার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য সমস্ত দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আগামী সোমবার থেকে সভার কাজ সুষ্ঠুভাবে চালানোর বিষয় ঐক্যমত্য হয়েছে। প্রশ্নোত্তর পর্বের আলোচনা চালানোর জন্য সভার কাজ সঠিকভাবে চালানোর ওপর শ্রী বিড়লা জোর দেন। বিজেপি, কংগ্রেস, সমাজবাদী পার্টি ,জনতা দল ইউনাইটেড এবং তৃণমূল কংগ্রেসের নেতারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)