Nayantara Flower Benefits: অযত্নে বেড়ে ওঠে। অথচ বাড়িতে থাকা এই ফুল শরীরের জন্য ভীষণ উপকারি

নয়নতারা গাছের সব অংশই উপকারি। পাতা কিংবা ফুল। উপকারের শেষ নেই। বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

নয়নতারা গাছের সব অংশই উপকারি। পাতা কিংবা ফুল। উপকারের শেষ নেই। বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। নএছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে নয়ন তারায়।

নয়নতারা গাছের পাতা ও ফুল বহু যুগ ধরে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে থাকা বিভিন্ন উপাদান বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে।নয়নতারা গাছের পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

নিয়মিত নয়নতারা পাতা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

এছাড়া নয়নতারা গাছের কিছু উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে। বিশেষ করে, লিউকেমিয়া এবং হজকিনস লিম্ফোমা রোগের চিকিৎসায় এর কিছু উপাদান ব্যবহার করা হয়।

নয়নতারা গাছের পাতা ও ফুল ত্বকের সংক্রমণ রোধে করে। চুলকানি, ফুসকুড়ি, ঘা ইত্যাদি সারাতে সাহায্য করে। নয়নতারা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং বদহজম, কোষ্ঠকাঠিন্য দূর করে। নয়নতারা গাছের কিছু উপাদান মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে সহায়ক।

চুলের গোঁড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে নয়নতারা। এছাড়া বোলতা বা পোকামাকড়ের কামড়ের জ্বালা কমাতে সাহায্য করে।

নয়নতারা গাছের উপকারিতা পেতে, পাতা বা ফুল বেটে রস করে খাওয়া যেতে পারে অথবা চায়ের মতো করে ফুটিয়ে পান করা যেতে পারে।

তবে প্রয়োজনে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement