IIT Guwahati: আইআইটি গুয়াহাটির হোস্টেলে ছাত্রের মৃতদেহ উদ্ধার
সৌরভের পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে...
নয়াদিল্লি: গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-এর এক ছাত্রকে তাঁর হোস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ২০ বছর বয়সী মৃত ছাত্রের নাম সৌরভ কুমার। মৃত্যুর কারণ আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সৌরভের পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নিরাপত্তারক্ষীরা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেন। তার ঘর থেকে একটি নোটও উদ্ধার করা হয়েছে সেটি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছে।
Advertisement
সম্পর্কিত খবর
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Murshidabad: কর্তব্যরত অবস্থায় বচসা, সহকর্মীর গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের, মুর্শিদাবাদে চাঞ্চল্য
Aligarh Murder Case: যৌতুকের দাবিতে গোপনাঙ্গে গরম লোহার ছ্যাঁকা, শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু গৃহবধূর
Air India Flight Crash: ডিএনএ পরীক্ষার পর মৃত যাত্রীদের দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের হাতে, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement