Narendra Modi: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে কোন কোন রাষ্ট্র নায়কেরা নয়া দিল্লি আসছেন? রইল সম্পূর্ণ তালিকা

তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্যে বিভিন্ন রাষ্ট্র নায়কদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন রাষ্ট্র নেতা ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন। দেখুন তালিকা...

Narendra Modi (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৮ জুনঃ তৃতীয়বারের জন্যে ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এনডিএ (NDA) জোটের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে আরও একবার ক্ষমতায় মোদী সরকার। রবিবার, ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নমো। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার ৯ জুন সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি শপথ নেবেন মোদীর মন্ত্রীসভার সদস্যরাও। তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়ার জন্যে বিভিন্ন রাষ্ট্র নায়কদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন রাষ্ট্র নেতা ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রবিবার নয়া দিল্লি পৌঁছবেন তাঁরা।

তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যে সকল রাষ্ট্র নায়কেরা আসবেন বলে নিশ্চিত করেছেন...

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি - রনিল বিক্রমাসিংহে

মালদ্বীপের প্রেসিডেন্ট - মহম্মদ মুইজ্জু

সেচেলসের ভাইস প্রেসিডেন্ট - আহমেদ আফিফ সাহেব

বাংলাদেশের প্রধানমন্ত্রী - শেখ হাসিনা

মরিশাসের প্রধানমন্ত্রী - প্রবিন্দ কুমার জুগনাউথ

নেপালের প্রধানমন্ত্রী - পুষ্প কমল দাহাল

ভুটানের প্রধানমন্ত্রী - শেরিং তোবগে

ইতিমধ্যেই নয়া দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। শনিবার বেলা ১২টা নাগাদ তিনি নয়া দিল্লির বিমানবন্দরে পৌঁছন। সেচেলসের ভাইস প্রেসিডেন্টও এদিন দুপুর ২:৪৫ নাগাদ নয়া দিল্লি আসবেন। বাকিরা আসবেন ৯ জুন, অর্থাৎ শপথ গ্রহণের দিনই।

সকাল ৯:০৫ নাগাদ নয়া দিল্লি নামবেন মরিশাসের প্রধানমন্ত্রী।

ওই একই সময়ে ৯:০৫-এ পৌছনোর কথা মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জুর।

১১:৩০-এ আসবেন ভুটানের প্রধানমন্ত্রী।

বেলা ১১:৫০ নাদাগ নয়া দিল্লি পৌঁছবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি।

দুপুর ২:৫০ নাগাদ ভারতে আসবেন নেপালের প্রধানমন্ত্রী।

রবিবার সকল রাষ্ট্র নায়কদের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement