Kanpur Tragic Accident: কানপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে।
কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) আজ সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মর্মান্তিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। রামাদেবী থেকে পাঙ্কি ভাউটি যাওয়ার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রে খবর, আজ সকালে দুটি ট্রাকের মধ্যে গাড়ি দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা মৃতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে চারজন পিএসআইটির পড়ুয়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, রবিবার রাতে কৌশাম্বিতে বাইক উল্টে তিনজন নিহত হয়েছেন। বাইক আরোহী চারজনের মধ্যে এক কিশোরীসহ দুজন ঘটনাস্থলেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement