Dog Attack in Ahmedabad: তিন মাসের শিশুকে ছিঁড়ে খেল পথকুকুরে, দেখুন নৃশংস ভিডিয়ো

তিন মাসের এক শিশুকে মুখে করে টানতে টানতে কিছু দূর নিয়ে যায় তিনটি পথকুকুর। এরপর শিশুটিকে কামড়ে, আঁচড়ে একাকার।

Dog Attack in Ahmedabad (Photo Credits: Twitter)

Dog Attack in Ahmedabad: আরও এক পথকুকুর আতঙ্কের দৃশ্য। মাস তিনেকের এক শিশুকে ছিঁড়ে খেল কুকুরে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আহমেদাবাদের (Ahmedabad) জহুপুরা এলাকার নৃশংস দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তিন মাসের এক শিশুকে মুখে করে টানতে টানতে কিছু দূর নিয়ে যায় তিনটি পথকুকুর। এরপর শিশুটিকে কামড়ে, আঁচড়ে একাকার। দূর থেকে দেখতে পেয়ে ছুটে আসেন কিছু মানুষ। কুকুরগুলোকে তাড়িয়ে উদ্ধার করে শিশুটিকে। রাস্তার উপরে তিন মাসের শিশুর উপর পথ কুকুরের আক্রমণের দৃশ্য রেকর্ড হয়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরায়।

রইল সেই ভিডিয়ো... 

আহত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায় তাঁরা। সেখানেই চিকিৎসা চলে পথকুকুরের কামড়ে আহত তিন মাসের শিশুর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement