Chennai: ফুসফুস থেকে নিরাপদে এলইডি বাল্ব সরিয়ে শিশুর জীবন রক্ষা করলেন চিকিৎসকরা

শ্রী রামচন্দ্র হাসপাতালের চিকিত্সকরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে শিশুর ফুসফুস থেকে এলইডি বাল্বটি সরিয়ে জীবন বাঁচিয়েছেন।

প্রতীকী ছবি (Photo Credits: pixabay)

চেন্নাই: পাঁচ বছর বয়সী ছেলে ভুলবশত একটি এলইডি বাল্ব গিলে ফেলে,যা প্রায় এক মাস ধরে তার ফুসফুসে থেকে যায়। সূত্রে খবর, এপ্রিল মাসে ছেলেটি খেলনা গাড়ির ৫ সেমি লম্বা এবং ২ সেমি চওড়া বাল্ব ভুলবশত গিলে ফেলে। পোরুর শ্রী রামচন্দ্র হাসপাতালের চিকিত্সকরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে তার ফুসফুস থেকে  এলইডি বাল্ব সরিয়ে জীবন বাঁচিয়েছেন।

আরও পড়ুন: Josh Baker Died at 20: মাত্র ২০ বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের কাউন্টি স্পিনার জশ বেকার

গত শুক্রবার ছেলেটির কাশি ও শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তার বুকের অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু তাঁর বাবা-মা বড় অস্ত্রোপচার করতে চাননি। ওই হাসপাতাল থেকে তাঁরা শিশুটিকে শ্রী রামচন্দ্র হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ডাক্তাররা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে নিরাপদে এলইডি বাল্বটি সরিয়ে ফেলেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement