General Bipin Rawat Death: হরিদ্বারে গঙ্গায় বিসর্জন করা হল জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের চিতাভস্ম

জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের (Madhulika Rawat) চিতাভস্ম (Ashes) বিসর্জন করা হল উত্তরাখণ্ডের হরিদ্বারে (Haridwar) গঙ্গায়। দুই কন্যা কৃত্তিকা (Kritika) এবং তারিণী (Tarini) তাঁদের পিতা-মাতার চিতাভস্ম বিসর্জন করেছেন৷ নিয়ম মতোই শনিবার সকালে ব্রার স্কোয়ার শ্মশান থেকে রাওয়াত দম্পতির চিতাভস্ম সংগ্রহ করেন বিপিন রাওয়াতের দুই কন্যা।

Daughters of Bipin Rawat and Madhulika Rawat immerse the ashes of their parents (Photo: ANI)

হরিদ্বার, ১১ ডিসেম্বর: জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের (Madhulika Rawat) চিতাভস্ম (Ashes) বিসর্জন করা হল উত্তরাখণ্ডের হরিদ্বারে (Haridwar) গঙ্গায়। দুই কন্যা কৃতিকা (Kritika) এবং তারিণী (Tarini) তাঁদের পিতা-মাতার চিতাভস্ম বিসর্জন করেছেন৷ নিয়ম মতোই শনিবার সকালে ব্রার স্কোয়ার শ্মশান থেকে রাওয়াত দম্পতির চিতাভস্ম সংগ্রহ করেন বিপিন রাওয়াতের দুই কন্যা।

শুক্রবারই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের।

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং ১১ জন সেনাকর্মীর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement