Covid 19: চোখ রাঙিয়ে তেড়ে আসছে কোভিড ১৯, সক্রিয় রোগী ১০,০০০

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছে ১,৮০৫ জন। নিত্য করোনা সংক্রমিতের হার দাঁড়িয়েছে ৩.১৯ শতাংশ।

Covid Test (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৭ মার্চঃ দিনে দিনে যেন করোনা ভাইরাস (Corona Virus) আবারও ফুঁসিয়ে উঠছে। চোখ রাঙিয়ে তেড়ে আসছে কোভিড ১৯ (Covid 19)। এক দিনে দেশে কোভিড আক্রান্ত ১,৮০৫ জন। ভারতে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১০,০০০।

সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে প্রকাশ করা তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছে ১,৮০৫ জন। নিত্য করোনা সংক্রমিতের হার দাঁড়িয়েছে ৩.১৯ শতাংশ। ১৩৪ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছুঁয়েছে।

ভারতে মোট করোনা সংক্রামিতের সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৪৬ লক্ষে। সক্রিয় কোভিড রোগীদের হার ০.০১ শতাংশ। করোনায় সুস্থতার হার ৯৮.৮ শতাংশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement