Mumbai Horror: রণকপুর এক্সপ্রেসের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ব্যক্তিটি টয়লেটে তোয়ালে দিয়ে আত্মহত্যা করেছেন, দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Mumbai Local Train (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লি: রণকপুর এক্সপ্রেসের (Ranakpur Express) বাথরুমের ভেতরে ঝুলন্ত দেহ উদ্ধার। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দাদার রেলওয়ে টার্মিনাসে। পুলিশ সূত্রে খবর, দাদর রেলস্টেশনে থামানো রণকপুর এক্সপ্রেসের বাথরুমে ব্যক্তিটি আত্মহত্যা করেছেন। দাদর রেলস্টেশনে পার্ক করা ট্রেনটি পরীক্ষা করে দেখছিল আরপিএফ। এই সময় ট্রেনে যাত্রীদের সংখ্যা খুবই কম ছিল। আরপিএফ এক্সপ্রেস কোচের টয়লেটের দরজা খোলার চেষ্টা করে। কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছিল না। আরপিএফ অনেক চেষ্টা করে কিন্তু দরজা খুলল না। অবশেষে দরজাটি ভেঙে ফেলা হয়। এরপর, টয়লেটে একজনের মৃতদেহ পাওয়া যায়। ব্যক্তিটি টয়লেটে তোয়ালে দিয়ে আত্মহত্যা করেছেন। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পর রেলওয়ে পুলিশ মুম্বই সেন্ট্রাল রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ দেহটি শনাক্ত করার চেষ্টা করছে। তবে মৃত ব্যক্তির কাছ থেকে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। এই ব্যক্তি কে, কোথা থেকে এসেছেন এবং কেন তিনি আত্মহত্যা করেছেন পুলিশ তা তদন্ত করছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement