BLO Security In West Bengal: বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা

২০২৬ এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই সূত্রে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন। বিভিন্ন জায়গা থেকে  হেনস্তা ও হুমকির খবর আসার পরিপ্রেক্ষিতে ভোটকর্মীদের ঐক্য মঞ্চ কর্তব্যরত অবস্থায় বুথ লেভেল অফিসার বা BLO দের সঙ্গে একাধিক সামরিক বাহিনীর সদস্য রাখার দাবি জানিয়েছে। মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল এর নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এর সঙ্গে দেখা করে এই দাবি জানান। পাশাপাশি , SIR করার ব্যাপারে যাঁরা প্রতিবন্ধকতা তৈরি করেছে বা আক্রমনাত্মক মন্তব্য করছেন তাঁদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা এবং কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

প্রসঙ্গত অবৈধ ভাবে ভোটার তালিকায় নাম তোলা এবং নাম রাখার জন্য ইতিমধ্যে BLO দের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং চাপে কাজ না হলে ঘুষ দেওয়ার বা প্রলোভিত করা হচ্ছে বলেও প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, ভোট কর্মী ঐক্য মঞ্চের অভিযোগ গুলি নিয়ে আলোচনা করেন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে মঞ্চের সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন।

এরপরেই  নির্বাচন কমিশন।  অভিযোগ আসায় এব্যাপারে কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।  তাঁদের অভিযোগ, ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। কমিশনের তরফে বিএলওদের আশ্বস্ত করা হয়েছে তাঁদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement