Karnataka Road Accident: কর্ণাটকে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ আহত ২৬
মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা (Karnataka Road Accident)। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত সাত জনের মত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ২৬।
হুবলি, ২৪ মে: মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা (Karnataka Road Accident)। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এখনও পর্যন্ত সাত জনের মত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা ২৬। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুবলি শহরে। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাস ও লরি চালকের।
পুলিশ জানিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি কোলহাপুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। অন্যদিকে লরির গতিমুখ ছিল ধারাওয়াদের দিকে। রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। এই সময় একটি ট্রাক্টরকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই বাসচালক। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। পরবর্তী তদন্তও চলছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Advertisement
Advertisement
Advertisement