Andhra Pradesh Road Accident: কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, বাস উলটে মৃত্যু ৬ মহিলার
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় মহিলার।
অমরাবতী, ১৪ মেঃ আবারও পথ দুর্ঘটনায় বলি একাধিক প্রাণ। বাসের সঙ্গে অটোর সংঘর্ষে মৃত্যু হল ৬ জন মহিলার। আহত হয়েছেন বহু। রবিবার অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে (Andhra Pradesh Road Accident)।
আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কাকিনাড়া সরকারি হাসপাতালে। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মৃত মহিলাদের প্রত্যেকেই নীলাপাল্লিতে এক চিংড়ি ইউনিটে কাজ করতেন। রবিবার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ছয় মহিলার। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার একটি মামলা দায়ের করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল সে বিষয়েও তদন্ত চালাবে পুলিশ কর্মী।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement