Veg Meal with Chicken Pieces: বিমানে নিরামিষ খাবারের মধ্যে মাংসের টুকরো, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রী

ভিরা জৈন নামের ওই যাত্রীর অভিযোগ, কালিকট-মুম্বই এয়ার ইন্ডিয়া বিমানে তাঁকে নিরামিষ খাবার পরিবেশন করা হয়েছিল। কিন্তু তাঁর নিরামিষ খাবারের মধ্যে থেকে মাংসের টুকরো পেয়েছেন তিনি।

Veg Meal with Chicken Pieces (Photo Credits: X)

Veg Meal with Chicken Pieces: বিমানের 'ভেজ মিলের' মধ্যে মাংসের টুকরো, এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এক যাত্রী। ভিরা জৈন নামের ওই যাত্রীর অভিযোগ, কালিকট-মুম্বই এয়ার ইন্ডিয়া বিমানে (Calicut-Mumbai Air India Flight) তাঁকে নিরামিষ খাবার পরিবেশন করা হয়েছিল। কিন্তু তাঁর নিরামিষ খাবারের মধ্যে থেকে মাংসের টুকরো পেয়েছেন তিনি। নিজের অভিযোগের সঙ্গে খাবারের ছবিও এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেন ওই যাত্রী।

নিরামিষ খাবারে মাংসের টুকরো পাওয়ার পাশাপাশি বিমানের বিলম্বতা নিয়েও এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এক্স হ্যান্ডেলে ভিরা লিখেছেন, 'আমি সবাইকে পরামর্শ দেব অনুগ্রহ করে ফ্লাইটে আপনি কী খাচ্ছেন তা ভালোভাবে পরীক্ষা করে দেখুন। ৪ জানিয়ারি মুম্বই থেকে কোঝিকোড় যাওয়া এবং ৮ জানুয়ারি ফিরে আসা, এয়ার ইন্ডিয়ার দুটি বিমানই ছিল সময়ের চেয়ে পিছিয়ে। নিরামিষ খাবারের মধ্যে মাংসের টুকরো পাওয়ার পর এয়ারলাইনের সমস্ত খাবারের উপর আস্থা হারিয়ে ফেলেছি আমি'।

যাত্রীর পোস্ট... 

তিনি আরও উল্লেখ করেছেন, কেবিন সুপারভাইজারকে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন তিনি। গাফিলতির জন্যে সুপারভাইজার ক্ষমাও চেয়েছেন তাঁর কাছে। তাঁকে জানিয়েছেন, বিমানের অন্যান্য যাত্রীদের থেকেও অনুরূপ অভিযোগ এসেছে তাঁদের কাছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement