Meerut: চাঁদাবাজির অভিযোগে তিন জন পুলিশ কর্মীকে বরখাস্ত, মামলা দায়ের

লক্ষাধিক টাকার চাঁদাবাজি এবং দুই যুবককে বেআইনিভাবে আটকে রাখার ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ আধিকারিক।

3 Policemen Suspended (Photo Credit: X)

মিরাট: লক্ষাধিক টাকার চাঁদাবাজি এবং দুই যুবককে বেআইনিভাবে আটকে রাখার ঘটনায় এক ইন্সপেক্টর সহ তিন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তিনজনকেই এসএসপি বরখাস্ত করেছে এবং তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ঘটনাটি মিরাটের লিসাদি গেট থানা এলাকার। যেখানে আহমেদ নগর এলাকায় বসবাসকারী সলমনের বিরুদ্ধে দুবাই থেকে সোনা পাচারের অভিযোগ রয়েছে। তিনি আহমেদনগরের বাসিন্দা সমীরকে বিমানবন্দরে সোনার ডেলিভারি নিতে পাঠিয়েছিলেন। ২০ লাখ টাকার সোনা নিয়ে পালিয়ে যায় সমির। এরপর সলমন সমিরের পরিবারের ওপর চাপ দেন।

৩০ অক্টোবর ওই তিন পুলিশ সদস্য শহিদকে থানায় নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, ৩১শ অক্টোবর রাতে তাঁরা ২ লাখ টাকা নিয়ে শহিদকে ছেড়ে দেন। মঙ্গলবার সকালে তিন পুলিশ কর্মী সলমনকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এবং তাঁকে অবৈধভাবে আটকে রেখে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement